তিনটি ঘুরঘুরে খেলনার পালানোর পরিকল্পনা ভেস্তে যেতে বসে, যখন তাদের দেখা হয় চিলেকোঠার জানলার আট-পেয়ো প্রহরীর সাথে। তখন শক্তির বদলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় তাদের।
চিলেকোঠার এক নিস্তব্ধ, বিস্মৃত কোণে, ঘুরঘুরেদের কারখানা স্বপ্ন দেখত।
In the forgotten silence of an attic, the Whirlygig Workshop dreamed.
ঝিলিক, গিয়ারু আর হাওয়া ছিল তার শেষ ঘূর্ণায়মান বাসিন্দা।
Sparky, Gearsy, and Aero were its last spinning inhabitants.
ওই ময়লা জানলার কাঁচের ওপারে রোদ ঝলমলে দুনিয়ায় যাওয়ার জন্য তাদের মন আনচান করত।
They yearned for the sun-drenched world beyond the grimy windowpane.